৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আমাদের সম্পর্কে

আমরা কী করি

বাংলাদেশ নিরাপদ খাদ্য উৎপাদনকারী ও ব্যবসায়ীসমিতি (BANGLADESH SAFE FOOD PRODUCERS AND TRADERS ASSOCIATION – BASAFPTA)   সংগঠন।এই সংগঠনটি বাংলাদেশের খাদ্য উৎপাদনকারী, প্রক্রিয়াজাতকারী, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে একছাতার নিচে এনে নিরাপদ, মানসম্মত, নকল ও ভেজাল মুক্ত খাদ্য ও পানীয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বর্তমান প্রেক্ষাপটে খাদ্যে ভেজাল, নকল ও দূষণ একটি মারাত্মক জাতীয় সমস্যা।এই সংকট নিরসনে BASAFPTA দায়িত্বশীল ভূমিকা রেখে চলছে।আমরা বিশ্বাস করি—নিরাপদ খাদ্য নিশ্চিত করা মানেই একটি সুস্থ, কর্মক্ষম ও উন্নত জাতি গড়ে তোলা।

BASAFPTA উৎপাদনকারী, উৎতপাদনকারী এবং ব্যবসায়ীদের সংগঠন। ব্যবসায়ী এবং ভোক্তাদের মধ্যে একটি কার্যকর সেতু বন্ধন তৈরি করে সচেতনতা, প্রশিক্ষণ, কর্মসূচি ও সহযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে নিরাপদ খাদ্য ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তুলছে।

আমাদের লক্ষ্য

জাতির জন্য স্বাস্থ্যসম্মত, নকল ও ভেজাল মুক্ত নিরাপদ,খাদ্য ও পানীয় নিশ্চিত করা।

আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি মানুষ নিশ্চিন্তে নিরাপদ খাদ্য গ্রহণ করতে পারবে এবং খাদ্য জনিত রোগ ও ঝুঁকি থেকে মুক্ত থাকবে।

আমাদের উদ্দেশ্য

বাংলাদেশ নিরাপদ খাদ্য উৎপাদনকারী ও ব্যবসায়ী সমিতির মূল উদ্দেশ্য সমূহ হলো-

নকল, ভেজাল ও দূষণ মুক্ত মানসম্মত নিরাপদ খাদ্য ও পানীয় নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করা

নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনে উৎপাদনকারী এবং ব্যবসায়ীদের সক্রিয়ভাবে উদ্বুদ্ধ করা

ভোক্তাদের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা

একটি দায়িত্বশীল, নৈতিক ও স্বাস্থ্যসম্মত খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা চালানো

BASAFPTA কেন গুরুত্বপূর্ণ?

জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা

খাদ্য সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা

ভেজাল ও নকলের বিরুদ্ধে সামাজিক আন্দোলন

মানসম্মত খাদ্য ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্যের পরিবেশ তৈরি

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সম্মিলিত সচেতনতা বৃদ্ধি

সাধারণ সম্পাদকের বাণী

আমাদের প্রিয় সংগঠনটি গঠনের পেছনে যে মূল অনুপ্রেরণা কাজ করেছে, তা হলো সমাজ, দেশ এবং মানুষের কল্যাণে একত্রিত হয়ে কিছু করা, কিছু গড়া। বন্ধুদের আন্তরিক চেষ্টায় এবং ঐকান্তিক আগ্রহে আমরা একটি স্বপ্নের যাত্রা শুরু করেছি, যার প্রতিটি ধাপ আমরা একসাথে এগিয়ে নিতে চাই।

আমরা বিশ্বাস করি—সঠিক পরিকল্পনা, একাগ্রতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর, মানবিক ও ন্যায্য সমাজ গড়ে তোলা সম্ভব। এই ওয়েব পোর্টাল হবে আমাদের স্বপ্ন ও কর্মকাণ্ডের অন্যতম মাধ্যম, যেখানে সবাই আমাদের সাথে যুক্ত হতে পারবেন, জানবেন আমাদের গল্প, এবং হয়ে উঠবেন পরিবর্তনের সহযাত্রী।

একটি সংগঠন কখনই একক কারও দ্বারা এগিয়ে যেতে পারে না। এটি একটি সম্মিলিত পথচলা, যেখানে প্রত্যেক সদস্যই একেকজন স্বপ্নবাহক। বন্ধু যোগ তার জন্মলগ্ন থেকেই সেই সম্মিলিত চেতনার প্রতিফলন ঘটিয়ে চলেছে। আমি অত্যন্ত সৌভাগ্যবান, এমন কিছু নিবেদিতপ্রাণ মানুষকে পাশে পেয়েছি, যারা নিজেদের ব্যস্ততা ও সীমাবদ্ধতার মধ্যেও সমাজের জন্য কিছু করতে উদ্যমী।

সাধারণ সম্পাদক হিসেবে আমি প্রতিশ্রুতিবদ্ধ – সংগঠনের স্বপ্ন, উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি সদস্যের মধ্যে আন্তরিকতা, সহযোগিতা ও দায়িত্ববোধ সৃষ্টি করতে। আমাদের এই প্ল্যাটফর্মটি হবে মনের ভাব প্রকাশের জায়গা, কর্মপরিকল্পনার ভিত্তি এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের বাহক।

আমি আশা করি, আমরা সকলে মিলে এই সংগঠনকে এমন একটি উচ্চতায় পৌঁছাতে পারব, যেখানে মানবতার জয় হবে, এবং আমরা একটি আলোকিত সমাজ গড়ার অংশ হতে পারব।

আপনাদের ভালোবাসা, সমর্থন ও অংশগ্রহণই আমাদের এগিয়ে চলার প্রেরণা। চলুন, আমরা সবাই মিলে স্বপ্ন দেখি, স্বপ্ন গড়ি এবং বাস্তবায়ন করি।

রুমান কবীর পারভেজ
সাধারণ সম্পাদক
বন্ধুযোগ

আহ্বায়ক এর বাণী

নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার। একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনের জন্য নিরাপদ, মানসম্মত, নকল ও ভেজালমুক্ত খাদ্যের কোনো বিকল্প নেই। দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের দেশের খাদ্যব্যবস্থায় ভেজাল, নকল ও দূষণের মতো ভয়াবহ সংকট বিদ্যমান, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতা উপলব্ধি করেই বাংলাদেশ নিরাপদ খাদ্য উৎপাদক ও ব্যবসায়ী সমিতি (BASAFPTA) সংগঠিতভাবে পথচলা শুরু করেছে।

আমরা মনে করি, নিরাপদ খাদ্য একটি মানবাধিকার ।

আমাদের এই সংগঠনের মূল লক্ষ্য হলো—জাতির জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা। এই লক্ষ্য অর্জনে আমরা উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সকল পক্ষকে এক প্ল্যাটফর্মে এনে সমন্বিতভাবে কাজ করতে বদ্ধপরিকর।

BASAFPTA বিশ্বাস করে—সচেতনতা, প্রশিক্ষণ, নৈতিক ব্যবসায়িক চর্চা এবং আইনগত বাস্তবায়নের সঠিক সমন্বয়ই পারে একটি নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তুলতে। আমরা শুধুমাত্র ভেজাল ও নকলের বিরুদ্ধে প্রতিবাদেই সীমাবদ্ধ নই, বরং নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনে সবাইকে উদ্বুদ্ধ করার বাস্তব উদ্যোগ নিয়েছি।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের সম্মিলিত সহযোগিতা, আন্তরিকতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমেই আমরা একটি ভেজালমুক্ত, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারবো।

আসুন, আমরা সবাই একসাথে হাত মিলিয়ে নিরাপদ খাদ্যের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসি—নিজেদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং একটি সুস্থ জাতি গঠনের জন্য।

সবার প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

আহ্বায়ক
ড. নিম হাকিম
বাংলাদেশ নিরাপদ খাদ্য উৎপাদনকারী ও ব্যবসায়ী  সমিতি