নিরাপদ খাদ্য পণ্য ব্যবসায়ী ও সৎ উদ্যোক্তা সম্মেলন -২০২৫
নিরাপদ খাদ্য পণ্য ব্যবসায়ী ও সৎ উদ্যোক্তা সম্মেলন -২০২৫
নিরাপদ খাদ্য পণ্য ব্যবসায়ী ও সৎ উদ্যোক্তা সম্মেলন ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী নিরাপদ খাদ্য পণ্য ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, যা তাদের সততা, গুণগত মান ও দায়িত্বশীল ব্যবসায়িক উদ্যোগের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ড. নিম হাকিম, নিম অর্গানিক লিমিটেড; মোঃ আসিফুর রহমান, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজবাড়ী; প্রফেসর ড. মোঃ আহসানুল হক স্বপন, অধ্যাপক, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং উদ্যোক্তা সৈয়দ মুহাম্মদ মঈনুল আনোয়ার, আলওয়ান মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্র।
ড. নিম হাকিম তার বক্তব্যে ন্যাচারোপ্যাথি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং তার উদ্ভাবিত “পারমাথেরাপী” পদ্ধতির বৈজ্ঞানিক ভিত্তি, কার্যকারিতা ও মানবস্বাস্থ্যে এর ইতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, সচেতন উদ্যোক্তা গড়ে তোলা এবং স্বাস্থ্যসম্মত খাদ্য ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
এই সম্মেলন নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনে সৎ উদ্যোক্তাদের অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি ভোক্তা সচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।
কমিটিবৃন্দ
নিরাপদ খাদ্য ও সৎ উদ্যোক্তা উন্নয়নে নিবেদিত অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বয়ে গঠিত আমাদের কমিটি। এই কমিটি সম্মেলনের সার্বিক দিকনির্দেশনা, পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামনজস্যপুর্ণ অন্য যে কোন কর্মসূচি গ্রহন।
প্রচার প্রচারণা
সভা, সমাবেশ সেমিনার, ওয়ার্কশপ
নকল, ভেজাল ও দুষণ রোধে সংশ্লিষ্ট কতৃপক্ষকে সহযোগিতা দান
মান সম্মত খাদ্য নিশ্চয়তায় সংশ্লিষ্ট কতৃপক্ষের পক্ষের সাথে কাজ করা
উপস্থাপকবৃন্দ
আলমগীর আলম
প্রকৃতি
উপস্থাপনা : প্রাকৃতিক স্বাস্থ্য রক্ষায় আকুপ্রেশার
আব্দুর রশিদ
সভাপতি, উত্তরবঙ্গ মৌ চাষী সমিতি, সভাপতি, ন্যাশনাল এপি কালচার ফাউন্ডেশন
উপস্থাপনা : মধুতে ভেজাল জনমনে আস্থার অভাব
ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন
উদ্যোক্তা: চাঁপাই আম বাগান ও তাহানী ফুড
উপস্থাপনা : আমে হরমোনের ব্যবহার এবং গুড়ে ভেজাল
Dr. Md. Rahimullah Miah
Professor (Applied) and Head,
Department of Health Information Technology,
North East Medical College,
Affiliated to Sylhet Medical University,
Sylhet, Bangladesh.
উপস্থাপনা : জিপিএস সেন্সর ট্র্যাকিং রোধে টেকসই খাদ্য নিরাপত্তার জন্য পর্যাপ্ত আইন প্রণয়নের পাশাপাশি নিরাপদ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলি
গাজী কবির
প্রতিষ্ঠাতা : হিজামা অয়েলনেস সেন্টার
কেরানীগঞ্জ , ঢাকা
উপস্থাপনা : হিজামার বিস্তারিত বিবরণ
প্রফেসর ড. মো. আহসানুল হক স্বপন
শিক্ষাবিদই, মৌমাছি ও মধু সেক্টরের এক নিরলস উদ্ভাবক
উপস্থাপনা : কীটনাশকের অপব্যবহারে পরিবেশগত বিপর্যয় ও স্বাস্থ্যে ঝুঁকি
সাধারণ সম্পাদকের বাণী
আমাদের প্রিয় সংগঠনটি গঠনের পেছনে যে মূল অনুপ্রেরণা কাজ করেছে, তা হলো সমাজ, দেশ এবং মানুষের কল্যাণে একত্রিত হয়ে কিছু করা, কিছু গড়া। বন্ধুদের আন্তরিক চেষ্টায় এবং ঐকান্তিক আগ্রহে আমরা একটি স্বপ্নের যাত্রা শুরু করেছি, যার প্রতিটি ধাপ আমরা একসাথে এগিয়ে নিতে চাই।
আমরা বিশ্বাস করি—সঠিক পরিকল্পনা, একাগ্রতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর, মানবিক ও ন্যায্য সমাজ গড়ে তোলা সম্ভব। এই ওয়েব পোর্টাল হবে আমাদের স্বপ্ন ও কর্মকাণ্ডের অন্যতম মাধ্যম, যেখানে সবাই আমাদের সাথে যুক্ত হতে পারবেন, জানবেন আমাদের গল্প, এবং হয়ে উঠবেন পরিবর্তনের সহযাত্রী।
একটি সংগঠন কখনই একক কারও দ্বারা এগিয়ে যেতে পারে না। এটি একটি সম্মিলিত পথচলা, যেখানে প্রত্যেক সদস্যই একেকজন স্বপ্নবাহক। বন্ধু যোগ তার জন্মলগ্ন থেকেই সেই সম্মিলিত চেতনার প্রতিফলন ঘটিয়ে চলেছে। আমি অত্যন্ত সৌভাগ্যবান, এমন কিছু নিবেদিতপ্রাণ মানুষকে পাশে পেয়েছি, যারা নিজেদের ব্যস্ততা ও সীমাবদ্ধতার মধ্যেও সমাজের জন্য কিছু করতে উদ্যমী।
সাধারণ সম্পাদক হিসেবে আমি প্রতিশ্রুতিবদ্ধ – সংগঠনের স্বপ্ন, উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি সদস্যের মধ্যে আন্তরিকতা, সহযোগিতা ও দায়িত্ববোধ সৃষ্টি করতে। আমাদের এই প্ল্যাটফর্মটি হবে মনের ভাব প্রকাশের জায়গা, কর্মপরিকল্পনার ভিত্তি এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের বাহক।
আমি আশা করি, আমরা সকলে মিলে এই সংগঠনকে এমন একটি উচ্চতায় পৌঁছাতে পারব, যেখানে মানবতার জয় হবে, এবং আমরা একটি আলোকিত সমাজ গড়ার অংশ হতে পারব।
আপনাদের ভালোবাসা, সমর্থন ও অংশগ্রহণই আমাদের এগিয়ে চলার প্রেরণা। চলুন, আমরা সবাই মিলে স্বপ্ন দেখি, স্বপ্ন গড়ি এবং বাস্তবায়ন করি।
রুমান কবীর পারভেজ সাধারণ সম্পাদক বন্ধুযোগ
আহ্বায়ক এর বাণী
নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার। একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনের জন্য নিরাপদ, মানসম্মত, নকল ও ভেজালমুক্ত খাদ্যের কোনো বিকল্প নেই। দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের দেশের খাদ্যব্যবস্থায় ভেজাল, নকল ও দূষণের মতো ভয়াবহ সংকট বিদ্যমান, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতা উপলব্ধি করেই বাংলাদেশ নিরাপদ খাদ্য উৎপাদক ও ব্যবসায়ী সমিতি (BASAFPTA) সংগঠিতভাবে পথচলা শুরু করেছে।
আমরা মনে করি, নিরাপদ খাদ্য একটি মানবাধিকার ।
আমাদের এই সংগঠনের মূল লক্ষ্য হলো—জাতির জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা। এই লক্ষ্য অর্জনে আমরা উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সকল পক্ষকে এক প্ল্যাটফর্মে এনে সমন্বিতভাবে কাজ করতে বদ্ধপরিকর।
BASAFPTA বিশ্বাস করে—সচেতনতা, প্রশিক্ষণ, নৈতিক ব্যবসায়িক চর্চা এবং আইনগত বাস্তবায়নের সঠিক সমন্বয়ই পারে একটি নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তুলতে। আমরা শুধুমাত্র ভেজাল ও নকলের বিরুদ্ধে প্রতিবাদেই সীমাবদ্ধ নই, বরং নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনে সবাইকে উদ্বুদ্ধ করার বাস্তব উদ্যোগ নিয়েছি।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের সম্মিলিত সহযোগিতা, আন্তরিকতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমেই আমরা একটি ভেজালমুক্ত, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারবো।
আসুন, আমরা সবাই একসাথে হাত মিলিয়ে নিরাপদ খাদ্যের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসি—নিজেদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং একটি সুস্থ জাতি গঠনের জন্য।
সবার প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
আহ্বায়ক ড. নিম হাকিম বাংলাদেশ নিরাপদ খাদ্য উৎপাদনকারী ও ব্যবসায়ী সমিতি